আজ ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে | পুরনো ছন্দে ফিরে কলকাতা এসেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন অমিতাভ বচ্চন | তাকে সম্বর্ধনা জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা ।
তবে এদিন শাহরুখ খান সময়ের কিছুটা পরে আসেন | এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি আসেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে | সময় কিছুটা দেরি হওয়ায় কিং খানকে ছাড়াই এদিনের উদ্বোধনী অনুষ্ঠান সূচনা হয় 4.30 মিনিটে ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,অমিতাভ বচ্চন, রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস, জয়া বচ্চন, সৌরভ গাঙ্গুলী, মহেশ ভাট, কুমার শানু, অরিজিৎ সিং, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী সহ আরো অনেকেই |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক