Cloudy sky and sun
কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে । বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে | বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে শহরে । বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে |
আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে | তবে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই এই মুহূর্তে | বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরম বহাল থাকবে রাজ্যজুড়ে | আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে । বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম