করোনা কালে অসহায় দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য অনেক এগিয়ে আসে। কিন্তু লকডাউন এর কারণে হোটেল সহ বিভিন্ন দোকান পাট বন্ধ থাকায় রাস্তায় পথে কুকুররা প্রায় না খেতে পেয়ে থাকে। আজ সে কথা মাথায় রেখেই পথে নামল ওরা। ওরা মানে বালুরঘাট শহরের “স্টেপ বালুরঘাট” নামে সংগঠনের সদস্যরা। বিদিশা, শুভদীপ, রিন্টু
, চিরঞ্জিত, তনয় ও পায়েলরা লকডাউন এর সময় প্রতিদিন বিকেলে খাবার তৈরি করে নিয়ে গিয়ে বালুরঘাট শহরের সাধনা মোড়, ডানলপ মোড়, থানা মোড়, বালুরঘাট রেল স্টেশন সহ প্রায় গোটা বালুরঘাট জুড়ে অভুক্ত পথ কুকুরদের খাবার খাইয়ে চলেছে। জানা গেছে তারা প্রত্যহ প্রায় 5 কেজির উপরে খাবার তৈরি করে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকার পথ কুকুরদের খাবার খাওয়ায়। সংস্থার পক্ষে বিদিশা রায় জানান আমরা বিগত চার বছর ধরে কুকুর দের শুশ্রূষার কাজ করে চলেছি। কিন্তু এক বছর ধরে মানুষের সাথে সাথে পথ কুকুর রাও অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা খাবার পাচ্ছে না বললেই চলে। বিগত এক বছর ধরে আমরা এই ভাবেই পথ কুকুরদের খাবার খাইয়ে চলেছি।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার