নিয়োগ দুর্নীতি মামলা এখন ইডির হেফাজতের মানিক ভট্টাচার্য | এ বছর জেলেই কাটছে তার | ১৭ই নভেম্বর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে | জানা গিয়েছে, চার্জশিটে নাম ছিল তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকের । দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত । কিন্তু ছ মাস বন্দি থাকার পর অবশেষে জামিন পায় মানিক পত্নী | এক লক্ষ টাকা বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে |
এদিকে হাইকোর্টে যে বিচারপতি স্ত্রীকে জামিন দিয়েছে সেই বিচারপতি মানিকের জামিনের আবেদন করেছেন | মানিক শুনানি চলছে বিচারক তীর্থঙ্কর ঘোষের এজলাসে | অন্যদিকে, সুপ্রিম কোর্টে মানিকের আইনজীবী জানান, মানিক অসুস্থ | এক বছরের বেশি সময় জেলে রয়েছেন তিনি | পাশাপাশি, তিনি জানিয়েছেন, “জামিন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক” |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম