বিপ্লব বঙ্গ, নদীয়া কল্যাণী :- গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল কল্যাণী থানা। গ্রেপ্তার হওয়া যুবক বুদ্ধ মাহাতো (২৮)।নদীয়া জেলার কল্যাণী বিধানসভা অন্তর্গত চর জাজিরা এলাকার বাসিন্দা। গতকাল কল্যাণী সংশোধনাগারের সংলগ্ন রেলগেট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে কল্যাণী থানা। ওই যুবকের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ ওই যুবককে পাঠানো হয় কল্যাণী মহাকুমার আদালতে।।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার