দক্ষিণা বাতাসের দিন শেষ। ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুকনো বাতাস হবে এবং জলীয়বাষ্প ক্রমশ কমবে।
অক্টোবরের শেষে নামবে পারদ। নভেম্বরের শুরুতে আবার গরম বাড়বে। তাপমাত্রার ওঠানামা থাকবে আগামী কয়েক দিন। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে আবার ২ ডিগ্রি থেকে তাপমাত্রা কমবে আগামী ২-৩ দিনে। আবহাওয়ার খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে লক্ষ্মীপুজোয় মনোরম পরিবেশ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার