climate change, low angle view Thermometer on blue sky with sun shining in summer show increase temperature, concept global warming
অক্টোবরের শেষেই নামবে তাপমাত্রার পারদ। নভেম্বরের শুরুতে আবার গরম বাড়বে। তাপমাত্রার ওঠানামা থাকবে আগামী কয়েক দিন। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে আবার ২ ডিগ্রি থেকে তাপমাত্রা কমবে আগামী ২-৩ দিনে। আবহাওয়ার খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে লক্ষ্মীপুজোয় মনোরম পরিবেশ।
উত্তরের ইতিমধ্যে প্রবেশ করেছে শীতের আমেজ | মনে করা হচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গে দক্ষিণের উষ্ণ বাতাসের দিন শেষ। শুষ্ক হতে শুরু করেছে বাতাস। জলীয়বাষ্প ক্রমশ কমবে। ক্রমশ প্রভাব বিস্তার করবে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তরে হওয়ায় শীত শীত ভাব পশ্চিমের জেলায়।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম