চলতি মাসের অর্থাৎ ফেব্রুয়ারিতেই কলকাতার শো করলেন অরিজিৎ সিং | তার শোয়ে মুগ্ধ দর্শকরা | তবে এবার শোএর দুদিন পরই দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং | সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অজস্র ভিডিও | কলকাতার শো এর ব্যবস্থাপনা নিয়ে বিরক্ত হয়েছিলেন শিল্পী |
এর মাঝে ফের বাংলায় শো করছেন অরিজিৎ সিং | তবে এবার কলকাতায় নয় | এবার অরিজিৎ সিং এর শো হচ্ছে শিলিগুড়িতে | এই প্রথম উত্তরবঙ্গ থেকে লাইক কনসার্ট করছেন অরিজিৎ সিং | তার শো ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে | তবে আয়োজকদের দাবি, কলকাতা থেকে টিকিটের চাহিদাও বেশি শিলিগুড়িতে | পাশাপাশি, দার্জিলিং কালিম্পং থেকে বহু অরিজিতের অনুরাগীরা যোগ দেবেন সেই শোয়ে |

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক