Cloudy sky and sun
আলোর উৎসবের আগে রাজ্যের আবহাওয়া নিয়ে সুখবর! মেঘমুক্ত আকাশ, কাটছে বৃষ্টি-কাঁটা। দু-একটা জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস ছাড়া আর রাজ্যের সর্বত্রই পরিষ্কার আকাশ ও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় ফিরছে শুষ্কতা। আবহাওয়া ঘোরাফেরা করবে ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে।
আগামী ৩১ অক্টোবর, বৃহস্পতিবার কালীপুজো ও দীপাবলি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই উৎসবে রাজ্যের আবহাওয়া ভালোই থাকবে। মূলত পরিষ্কার আকাশ, দু-এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার