আদালতে বেকায়দায় কঙ্গনা রানাউত । অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। প্রসঙ্গত, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যপরবর্তী সময়ে এই বিতর্কের সূত্রপাত।
সেই সময়, জাতীয়স্তরের সংবাদমাধ্যমে জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা রানাউত। দাবি করেন, “বলিউডের বিশিষ্ট গীতিকার তাঁকে আত্মহত্যার প্ররোচনা জুগিয়েছিলেন।” এই ঘটনার জল গড়ায় আদালত অবধি | এই ঘটনায় জাভেদ আখতারের বিরুদ্ধে পালটা মামলা করেছিলেন কঙ্গনা। অভিনেত্রী একাধারে যেমন জাভেদের মামলা খারিজের আর্জি জানিয়েছিলেন, অন্যদিকে এমনটা সম্ভব না হলে ওই মামলার সঙ্গে তাঁর অভিযোগটিও যোগ করে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেন বিচারপতি প্রকাশ নায়েক

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক