আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগণা,দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী জেলায়। শনিবার এই নিম্নচাপ বাংলার আরও কাছে চলে আসবে। ৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা এবং নদীর জল স্তরও বৃদ্ধি পাবে।
বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সকালে মেঘলা আকাশ। বেলা বাড়লে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম