আজও বহাল থাকবে একই তাপমাত্রা । অবস্থার পরিবর্তন হতে পারে কাল থেকে। দশ এবং ১১ ডিসেম্বর সামান্য করে বাড়বে তাপমাত্রা এমনটাই মনে করা হচ্ছে। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে বলেও জানানো হয়েছে।
ডিসেম্বরে শুরু থেকে শীতের জন্য অপেক্ষায় রাজ্যবাসী | তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ আগামীকাল পর্যন্ত বহাল থাকবে | শুক্রবার থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা এমনটাই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর | আপাতত জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.3 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার