আবহাওয়ার তুমুল ভোলবদলে বিধ্বস্ত দেশের একাধিক রাজ্য। বর্ষা বিদায়ের মুখেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের ধাক্কায় এলোমেলো সিস্টেম। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী ৩ দিনের জন্য দেশের রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। খুব স্বস্তির খবর নেই বাংলার কপালেও। বর্ষা এখন উত্তর ভারতে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এবার ফিরতে দেরিই হচ্ছে বর্ষারানীর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ থেকে সরে গিয়েছে ইতিমধ্যেই। দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি কমেছে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমী ঝঞ্ঝা আবার সক্রিয় হয়ে উঠছে।
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জেলায়। তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই তালিকায় রয়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার