মালদা:- আংশিক লকডাউন সফল করতে মঙ্গলবার পৌনে এগারোটা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় লাঠি উঁচিয়ে টহলদারি পুলিশের।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে সবজি বাজার। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে মুদিখানা ওষুধসহ জরুরি সামগ্রীর দোকান।
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পরও খোলা ছিল সবজি বাজার। এরপর ইংরেজবাজার থানার পুলিশ বাজার তুলতে লাঠি উঁচিয়ে সবজি বিক্রেতাদের সরিয়ে দেয় ওই এলাকা থেকে।
সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আংশিক লকডাউন এর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে আংশিক লকডাউন সফল করতে করা হাতে নামে পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার