সংগীতশিল্পী অরিজিৎ সিং এর সঙ্গে সালমান খানের যে সম্পর্কের পাঁচিল তৈরি হয়েছিল তাই এবার নিজেই ভাঙলেন বলিউড ভাইজান | বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই প্যাচ আপের ঘটনা এবার সোশ্যাল মিডিয়ায় ভাইজান নিজেই জানালেন |
সম্প্রতি মুক্তি পেতে চলেছে সলমানের টাইগার-৩। সেই ছবির একটি গান গেয়েছেন অরিজিৎ। গানটি শীঘ্রই মুক্তি পাবে, যার প্রথম ঝলক শেয়ার করেছেন অভিনেতা নিজেই । সলমান খান ইনস্টাগ্রামে গানটির একটি ছবি শেয়ার করেন। ছবিতে সলমান এবং ক্যাটরিনাকে রসায়ন আরও একবার অনুরাগীদের সামনে এল।

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক