এক অজ্ঞাত পরিচয় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ভগবানগোলায়। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার বুধোর কিসমত এলাকায় । মাঠের মধ্যে আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই যুবতীকে স্থানীয়রা কেউ চিনতে পারেনি । সকালে মাঠে কাজে গেলে পরে স্থানীয়রা ওই যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পাই। ঝুলন্ত দেহ দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় ভগবানগোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভগবানগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে ময়নাতদন্তের জন্য কানাপুকুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় পুলিশ। আত্মহত্যা না অন্যকিছু তার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।

More Stories
চোরবাগান কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর