করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে রাজ্যে ঘোষিত হয়েছে লক ডাউন। এই লক ডাউনে সব্জি বাজার, মুদিখানার দোকান সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তবুও মানুষের হুঁশ ফিরছে না। সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আজ দুবরাজপুর বাজারে নির্দিষ্ট সময়সীমার পরও এক মুদি ব্যবসায়ী দোকান খোলা রেখেছিলেন। তৎক্ষনাৎ খবর পেয়ে দুবরাজপুর থানার টাউনবাবু রাকেশ তামাঙ সেখানে গিয়ে দোকান বন্ধ করিয়ে দেন এবং সেই ব্যবসায়ীকে আটক করেন। পাশাপাশি বেশ কয়েকজন ব্যবসায়ী দোকানে দরজার সাটার নামিয়ে ব্যবসা করছিলেন। আজ তাঁদেরকে সাবধান করে দেন।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার