এটা কিসের লকডাউন, বা কিসের করোনা ভাইরাস? এতো মনে হচ্ছে ছুটির দিনে বেড়াতে যাওয়ার আনন্দের মুহূর্ত!!! সারা দেশে এখন করোনা ভাইরাসের সংক্রমণকে ঠেকাতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। কোথাও অক্সিজেনের ঘাটতি থাকলে সেখানে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। কিন্তু তবুও মানুষ সরকারের নির্দেশকে অমান্য করে রাস্তায় চার চাকা গাড়ী ও মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই আজ দুবরাজপুর থানার এ.এস.আই সিতেশ সরকারের নেতৃত্বে বেশ কয়েকজনকে আটক করা হয়। তাঁদের কাছে একটি মুচলেকা লেখানো হয় যাতে তারা অকারণে বাড়ীর বাইরে না বের হোন।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার