একটি পায়রা কে কেন্দ্র করে দুই বাড়ির সংঘর্ষে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদে|
একটি পায়রা পোসা কে কেন্দ্র করে দুই বাড়ির সংঘর্ষে ব্যাপক বোমাবাজির অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্ৰামে।
সোমবার দুপুরে খড়গ্রাম থানার মাড়গ্রাম নেংটি পাড়া গ্রামের এই ঘটনার জেরে জখম হন ইব্রাহিম শেখ,মালুল শেখ,রবিন বিবি,চিয়না খাতুন ও শাহীনা খাতুন পর্তেকে। তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে।খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ।আক্রান্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামুনি শেখ,লাখু শেখ,খুদা বা শেখ,রিপন শেখ,রিটন শেখ ও সরফুল শেখ নাকের কয়েজন প্রথমে একটি পায়রা কে কেন্দ্র করে লাঠি সোটা নিয়ে চড়াও হয় ও পরে বোমাবাজি করে এবং আরো অভিযোগ একজন প্রসূতি মহিলাকে মারধর করায়।খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম