পান্ডবেশ্বর-এ শুটআউট ঘিরে চাঞ্চল্য ॥ কয়লা মাফিয়ার স্ত্রীকে লক্ষ্য করে গুলি|
শুটআউট ঘিরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য । শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে জোয়ালভাঙ্গা রেলগেটের সামনে ।
ঘটনা সুত্রে জানা যায় এদিন রাত্রি সাড়ে আটটা নাগাদ দুর্গাপুর থেকে গাড়ি করে ফিরছিলেন ডালুরবাঁধের বাসিন্দা বেবি বেগম । ড্রাইভার গাড়ি চালাচ্ছিল পেছনের সিটে বসেছিলেন বেবি দেবী । জোয়ালভাঙ্গা রেলগেটের সামনে গাড়িটি আসতেই কে বা কারা গাড়ি লক্ষ্য করে গুলি চালায় । গাড়িে দরজা ভেদ করে গুলি ভিতরে ঢুকলে ও তা লক্ষ্যভ্রষ্ট হয় । অল্পের জন্য বেঁচে গেছি বলে জানান বেবি দেবী । ঘটনার পরই তিনি অভিযোগ দায়ের করতে সোজা চলে আসেন পাণ্ডবেশ্বর থানায় । উল্লেখ্য , প্রয়াত নুরে আলমের স্ত্রী বেবি বেগম । এক সময় বেআইনি কয়লা ব্যবসার সাথে যুক্ত থাকার অভিযোগ ছিল নূরে আলমের নামে । থানার সামনে দাঁড়িয়ে বেবি দেবী জানান কে বা কারা গুলি চালিয়েছে বলতে পারব না । তবে আমাদের অনেক শত্রু আছে তাদের মধ্যে কেউ এই কাজ করে থাকতে পারে । অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম