মালদা,৭ মে : উচ্চমাধ্যমিকের ব্লক টপার হওয়া মেধাবী ছাত্র সহ আর এক যুবকের একই গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরের অঞ্চলের কালাচাঁদ টোলা গ্রামে।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ ও পরিবার।
শুক্রবার সকালে তাদের বাড়ি থেকে প্রায় চারশো মিটার দূরে আমবাগানে একটি গাছে দুই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
তাদের পরিবারের অভিযোগ কেউ বা কারা যুবককে খুন করে ফাঁসি ঝুলিয়ে দিয়েছে।
মৃত দুই যুবকের নাম মনোজ মণ্ডল(১৮) ও চৈতন্য মণ্ডল।(১৭)।
পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে উঠে আসা মনোজ মণ্ডল ৪৯১ নম্বর পেয়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের মধ্যে প্রথম হয় সে ।
গোটা মোথাবাড়ি এলাকায় প্রথম হয়েও উচ্চ শিক্ষা গ্রহণের চরম বাধা হয়ে উঠে তার দারিদ্রতা।
স্থানীয় লোকজন জানিয়েছে তারা দুজনেই খুব ভালো বন্ধু এবং মনোজ মণ্ডল পড়াশোনায় খুব ভালো।
খবর পেয়ে তাদের পরিবারের লোক এবং গ্রামবাসী ছুটে এসে দেখে দুই যুবকের দেহ একটি গাছে ঝুলে রয়েছে।
খবর পেয়ে মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জি সহ আরো পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার