গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক বৃদ্ধ । বুধবার ঘটেছে বংশিহারি থানার করই এলাকায়।
পরিবারের লোকজনের অভিযোগ কয়েকদিন আগেই তাদের পরিবারের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন । ঘটনার পর থেকেই সেই মৃতা গৃহবধূর পরিবারের লোকজন অর্থের চাপ দিতে থাকে ছেলের কাকা, জ্যাঠা, সহ পুরো পরিবারকে। আর সেই চাপ সহ্য করতে না পেরেই মৃতা গৃহবধূর জেঠা শ্বশুর কমল বর্মন বুধবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।এইদিন সকালে খবর পেয়ে তৎক্ষণাৎ দেহটি উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পাশাপাশি আত্মহত্যার প্রকৃত কারণ কি তারও তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার