বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষ লেগেই রয়েছে। পারিবারিক বচসার জেরে আজ সকালে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের কমলপুরের বিশ্বজিত ডোম নামে এক বিজেপি কর্মীকে কুড়ুল দিয়ে আক্রমণ করে তৃণমূল কর্মী নীলকান্ত ডোম ও লক্ষ্মীকান্ত ডোম বলে জানা যায়। বিজেপি কর্মী বিশ্বজিত ডোম জানান, “আমি সকালে যখন মাঠ থেকে বাড়ি ফিরে আসি তখন আমার স্ত্রীর সাথে ঐ দুই তৃণমূল কর্মীর বাড়ীর লোকেদের সাথে বচসা চলছিল। তারা আমার স্ত্রীকে অশালীন ভাষায় কথা বলছিল তখন আমি বাধা দিতে গেলে আমাকে নীলকান্ত ডোম ও লক্ষ্মীকান্ত ডোম আমাকে কুড়ুল দিয়ে আক্রমণ করে” । পাশাপাশি দুবরাজপুর ব্লকের বিজেপির A মণ্ডলীর সাধারণ সম্পাদক রাজেন্দ্র প্রসাদ ঘোষ জানান, “বিশ্বজিত ডোম আমাদের বিজেপি কর্মী বলে বার বার তাঁর উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা দুবরাজপুর থানায় অভিযোগ জানিয়েছি। আমরা চাই অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক। আর যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার