বৃষ্টি শেষে শীতের আমেজ অনুভব করতে চলেছেন বঙ্গবাসী। সপ্তাহের শেষেই এই অনুভূতি মিলতে পারে। মূলত ভোর ও রাতের দিকে শীত শীত ভাব অনুভব করা যাবে। আগামী রবি-সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় মনোরম আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। আজ, বৃহস্পতিবার রাজ্যে মূলত পরিষ্কার আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দক্ষিণের ৪ জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শেষে গোটা রাজ্যজুড়েই শীতের আমেজ অনুভূত হবে।
বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। সপ্তাহের শেষে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সিকিম, অসম ও উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যেটি ওড়িশা ও ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ভারতের মৌসম ভবন শক্তিশালী নিম্নচাপের বার্তা দিয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে আকভান। এই নাম দিয়েছে ইরান।

More Stories
চোরবাগান কাণ্ডে স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর