ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম। মঙ্গলবার রাতে নতুন করে নেমেছে ভূমিধস (Sikkim Landslide)। যার জেরে একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে পশ্চিম সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে বিপাকে পড়েছেন পর্যটকরা। ধস নামায় রাতে বেশকিছু গাড়ি মাঝ রাস্তায় আটকে পড়ে বলেও জানা গিয়েছে। সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভূমিধস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়েছে। রাস্তাগুলো হল সিংতাম–দিকচু, রোরথাং–রংপো, রাভাংলা–ইয়াংয়াং, গিয়ালশিং–লেগশিপ এবং সোপাকা–চিওয়াভঞ্জাং সড়ক। তবে ১০ নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক রয়েছে। ভূমিধসে রাস্তা অবরুদ্ধ হওয়ায় পর্যটক ও যাত্রীদের বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পশ্চিম সিকিমের গেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতের জেরে গেইজিং-লেগশিপ সড়কের একাধিক জায়গায় ভূমিধস নেমেছে। এর ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। জেলা সদরের সঙ্গে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে গেইজিংয়ে ৯৫.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন