Cloudy sky and sun
ভারতে কার্যত বর্ষার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আবহাওয়াবিদদের মতে, নির্ধারিত সময়েই কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে পারে। ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরলম এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রাক-বর্ষার বৃষ্টি ও বজ্রবিদ্যুত বেড়েছে। শুধু তাই নয়, দূরের দেশ অস্ট্রেলিয়ার আবহাওয়াও এবার ভারতে ভাল বর্ষার ইঙ্গিত দিচ্ছে।আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, আগামী সাত দিনে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলম এবং মাহেতে বৃষ্টি আরও বাড়বে। মে মাস জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এটি মৌসুমি বায়ুর স্বাভাবিক অগ্রগতির লক্ষণ।এ বছর মে মাসে দেশের বহু অংশে স্বাভাবিকের তুলনায় কম গরম পড়েছে। উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের একাধিক জায়গায় একদিকে যেমন গরম বাড়ছে, তেমনই হঠাৎ বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং ঝড়ের ঘটনাও ঘটছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিস্থিতি সাধারণত ঋতু পরিবর্তনের সময় দেখা যায়।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার