আগামী শনিবার ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। তার আগেই শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। বুধবার রাতে চারচাকা গাড়িতে ফ্ল্যাটে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর গাড়ির সামনে একটি গাড়ি দাঁড় করিয়ে দেয় বলে অভিযোগ। তারপরই বাইকে করে আসা দুই দুষ্কৃতী খুব কাছ থেকে পরপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন চন্দ্রনাথ। গুরুতর জখম অবস্থায় তাঁকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেড়াও। তাঁর বুকের বাঁদিকের পাঁজরে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর মতোই চন্দ্রনাথ রথও পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বাড়ি চণ্ডীপুর এলাকায়। পড়াশোনা রহড়া রামকৃষ্ণ মিশনে। এরপর যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনাতে। কিন্তু বেশিদিন সেই চাকরিতে থাকতে পারেননি। শোনা যায়, চন্দ্রনাথের নাকি ছোট থেকেই আধ্যাত্মিক পথে এগানোর ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছা সফল হয়নি। বায়ুসেনার চাকরি থেকে স্বেচ্ছাঅবসর নিয়ে একটি কর্পোরেট সংস্থায় যোগ দিয়েছিলেন।

More Stories
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাসাদ’ কি এবার তাহলে হাতছাড়া হতে পারে?
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি