Cloudy sky and sun
বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। উত্তরবঙ্গে পরপর পশ্চিমী ঝঞ্ঝা। তাতেই কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলা ও উত্তরের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে এমনটা নয়। বরং তাপমাত্রা বৃদ্ধির কথা শুনিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। বাড়বে দিনের তাপমাত্রাও।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটির অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় ‘রিকার্ভ’ হয়ে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে একটি নিম্নচাপ। এই সব মিলিয়ে বৃষ্টি সম্ভাবনা বাড়ছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার