উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।
আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। সতর্কতা জারি করল হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা জয়সলমির, চারু হিসার, কার্নাল, জলন্ধর, তাড়ানের উপর দিয়ে বিস্তৃত। আগামী দুই তিন দিনে মৌসুমী বায়ু পশ্চিম রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, পঞ্জাবের আরও কিছু অংশে পৌঁছে যাবে। ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাত, অসম, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে। একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে ওড়িশা পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে বিহার পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার