বৃষ্টির মেগা অ্যালার্ট দেশজুড়ে। প্রায় সর্বত্রই বর্ষার অনুকূল পরিবেশ। হু হু করে ঢুকে পড়ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তারই জেরে গোটা দেশে এবার বৃষ্টির ইনিংস শুরু হয়ে গিয়েছে। বাংলাতেও শুরু মেঘ-বৃষ্টির খেলা। জুনের শেষের মতো জুলাইয়ের শুরুতেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। তবে মেঘলা আকাশ থাকবে। এমনটাই জানাচ্ছে আইএমডি। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার। তার জেরেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। শুক্রবার ও শনিবারের পর রবিতেও ভিজবে দক্ষিণবঙ্গ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে বর্ষার সূত্রপাতে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোজই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার