March 29, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

শুটিং সেরে ফেরার পথে তাঁর গাড়ির সঙ্গে লরির ধাক্কা, প্রাণে বেঁচে যান ভিভান

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা ভিভান ঘোষ। বাংলারশুটিং সেরে ফেরার পথে তাঁর গাড়ির সঙ্গে লরির ধাক্কা ড্রয়িং রুমে অবশ্য তিনি খলনায়ক হিসেবেই বেশি পরিচিত। সেই ভিভান ঘোষই সম্প্রতি পড়েছিলেন ভয়াবহ দুর্ঘটনার মুখে। জানা গিয়েছে, ২৫ জুন শুটিং সেরে ফেরার পথে তাঁর গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। কপালের জোরে প্রাণে বেঁচে যান ভিভান।

ভিভান জানিয়েছেন, ”মঙ্গলবার শুটিং শেষ হতে একটু রাত হয়ে গিয়েছিল। রাতের ফাঁকা রাস্তায় হঠাৎই গাড়ির পিছনে চলে আসে একটি লরিট। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা লরি ধাক্কা মারে গাড়িতে। গান শুনতে শুনতে যাচ্ছিলাম। জোরে ঝাঁকুনি খেয়ে সজাগ হই। কিছু বুঝে ওঠার আগে চারপাশে লোক জড়ো হয়ে যায়।’’ অভিনেতা জানিয়েছেন, ”তিনি ও গাড়ির চালক সুস্থ রয়েছেন। চোট অবশ্য অল্প লেগেছে। তবে গাড়িটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে দুমড়ে গিয়েছে। পুলিশ ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করেছে।”