টানা ন’দিন ধরে নজিরবিহীন-ভাবে স্থবির থাকার পর অবশেষে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অবশেষে, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হয়েছে বর্ষা। আগামী তিন থেকে চার দিনের মধ্যে ঝাড়খণ্ডের কিছু অংশ, বিহারের আরও কিছু অঞ্চল এবং পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ পর্যন্ত এগোতে চলেছে বর্ষা। এমনটাই ইঙ্গিত। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হলেও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার