February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ডিসেম্বরের মাঝামাঝি হাড়ে কাঁপুনি শীত

ডিসেম্বরের মাঝামাঝি হাড়ে কাঁপুনি ধরিয়েছিল । তার পর থেকেই সে বেপাত্তা। উষ্ণ ছিল বর্ষশেষ ও বর্ষবরণও। শেষবার গতবছর ১৭ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.৭ ডিগ্রিতে। স্বাভাবিকভাবেই তীর্থের কাকের মতো ঠান্ডার আশায় বসেছিল বঙ্গবাসী। গত ৪৮ ঘণ্টায় তাঁদের সেই আশাপূরণ হয়েছে। হাওয়া বদল হয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যের।

উইকএন্ড-এ জাঁকিয়ে শীতের পরশ। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। আসতে পারে শীতের নতুন স্পেল। ৫-৬ দিনের স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা আসবে এই উইকএন্ড থেকেই। প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হবে সকালে। পূবালী হাওয়ায় গত ৭২ ঘন্টায় প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। এর ফলে কোনও কোনও জেলায় কুয়াশার সঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে আরও সামান্য বাড়বে রাতের তাপমাত্রা।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |