February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বিদর্ভ এলাকায় বিলীন নিম্নচাপ

বিদর্ভ এলাকায় বিলীন নিম্নচাপ। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার। ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার ওপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। আজ থেকে আগামী ৪ দিন, দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। রবিবার রাতের পর অর্থাৎ সোমবার থেকে আর শুধু শীতের আমেজ নয়, পুরোদস্তুর শীত অনুভূত হবে।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নামল তাপমাত্রা। সপ্তাহান্তে আরও বাড়বে শীতের আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাসে স্বাভাবিকভাবেই খুশি শীতবিলাসীরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কাকভোরে আংশিক কুয়াশা ছিল। দিনভর মেঘলা আকাশ।

চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |