আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়। উত্তরবঙ্গে আগামী তিন-চার দিনে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে।
কবে পড়বে জাঁকিয়ে শীত? বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। যদিও শীতবিলাসীদের জন্য এখনই কোনও আশার বাণী শোনাতে পারছে না হাওয়া অফিস। কারণ, আপাতত কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরেই থাকবে। পশ্চিমের জেলাতে ও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা। আগামী পাঁচ-সাত দিন বাড়বে রাতের তাপমাত্রা। সেভাবে দেখা মিলবে না রোদেরও।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার