আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। শীতের পথে বাধা ঘূর্ণিঝড়। আগামী পাঁচ সাত দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। বাড়বে রাতের তাপমাত্রা। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গে! আবহাওয়া অফিস বলছে, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। আগামী দুদিনে অর্থাৎ ২৯ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপের রূপ নেবে এটি। পরের দুদিন অর্থাৎ পয়লা ডিসেম্বরের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হলে তার গতিপথ স্পষ্ট হবে। বাংলার ভাগ্যে কী লেখা রয়েছে, তা জানা যাবে আগামী দুদিনের মধ্যে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার