আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে কলকাতায়। ২০ ডিগ্রির উপরে উঠবে পারদ। পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রির উপরে উঠবে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত চলতি সপ্তাহে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই।
নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। আন্দামান সাগর এলাকাতেই ২৭ নভেম্বর অর্থাৎ সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরবর্তী দুদিনে নিম্নচাপে শক্তি বাড়বে বেশ খানিকটা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম