পুজোর আগেই সুখবর। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি মন্দ নয়। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশের কোণে দেখা দিয়েছে রোদ। কেমন থাকবে পুজোর কয়েকদিনের আকাশ? আপাতত এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে ঘুরছে সাধারণ মানুষের মনে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি মন্দ নয়। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশের কোণে দেখা দিয়েছে রোদ।
পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। নবমী ও দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার