শনিবার মহালয়া। টানা বৃষ্টির আপাতত কেটেছে। আকাশ অনেকটাই সাফ। তেজ বেড়েছে রোদের। আবহাওয়া দফতর বলছে, মহালয়ায় আকাশ পরিষ্কারই থাকবে। দক্ষিণ কমবে জলীয় বাষ্প। উত্তরের ৫ জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। প্রতিপদ থেকে বৃষ্টি কমবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিনে।
এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি মন্দ নয়। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশের কোণে দেখা দিয়েছে রোদ। কেমন থাকবে পুজোর কয়েকদিনের আকাশ? আপাতত এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে ঘুরছে সাধারণ মানুষের মনে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি মন্দ নয়। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশের কোণে দেখা দিয়েছে রোদ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম