আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগণা,দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী জেলায়। শনিবার এই নিম্নচাপ বাংলার আরও কাছে চলে আসবে। ৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা এবং নদীর জল স্তরও বৃদ্ধি পাবে।
বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় । দুই নিম্নচাপই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ বঙ্গের জেলায় । মৎস্যজীবীদের শনি ও রবিবার উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম