February 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

চলতি সপ্তাহে চলবে নিম্নচাপ

সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝেমধ্যে ঝোঁপে বৃষ্টি। আগামীকাল এই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু স্বাভাবিক রয়েছে। সেইকারণেই এমন বৃষ্টি। মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সক্রিয় রয়েছে। ফলে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। গতকাল যে ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের উপরে ছিল সেটি বিহারের উপর দিয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম বিহারের উপরে।

আজ উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে | পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । নিম্নচাপের অভিমুখ উত্তর ওডিশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে | বিশেষ করে ২১ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেই |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |