May 21, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বিশ্বকর্মা ও গনেশ পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

বিশ্বকর্মা ও গনেশ পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির স্পেল। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আজ আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম, বাড়বে তাপমাত্রা।

আগামী ২৪ ঘন্টায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায়। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে বুধবারের মধ্যে আবারও তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি সেলসিয়াস |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |