নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে দক্ষিণবঙ্গে। এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। তার ফলে আজকে থেকে ১৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখী থাকবে। বুধবার সকাল পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়বে। প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার