বুধবার অর্থাৎ রাখি বন্ধন উৎসবে অমিতাভ বচ্চনের বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানান এই বিশেষ দিনে তিনি অমিতাভ বচ্চনকে রাখি পরিয়েছেন | মুখ্যমন্ত্রী আসার পরই তাকে অভ্যর্থনা জানায় বচ্চন পরিবারের সকলে |
পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী জানান, যে দুর্গাপুজোয় বচ্চন পরিবারকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিশেষদিনে আমি অমিতাভ বচ্চনকে রাখি পরালাম। মহারাষ্ট্র সহ গোটা ভারতের ভাই-বোনেদের রাখির শুভেচ্ছা জানালাম । আমি বোনদেরও রাখি বাঁধি। এটা আমাদের পরম্পরা। এখানে কোনও লিঙ্গভেদ নেই’।

More Stories
সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী
নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন
প্রায় দশ বছর পর চেনা হাউসে ফিরছেন কোয়েল মল্লিক