বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আপাতত তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরবে। হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় ৭২ ঘণ্টা বা তার বেশি অনড় অবস্থান করবে। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দু-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রী সেলসিয়াস |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার