Cloudy sky and sun
আগামী সপ্তাহে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাওয়ার পরিবর্তন ঘটবে | কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলায় । বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে | পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা | পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ।
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা | বেলা বাড়তে মিলেছে রোদের দেখা | তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী