আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা | বেলা বাড়তে মিলেছে রোদের দেখা | তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে মার্চের শুরুতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে | ফেব্রুয়ারির শেষে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল বাংলায় | মার্চের শুরু থেকেই অব্যাহত সেই অস্বস্তিকার গরম | আজ সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশ থাকবে | রাতে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন নেই |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম