দোলের আগে প্রতিবছর বিশ্বভারতীর বসন্ত উৎসব নিয়ে অপেক্ষা করে থাকেন পড়ুয়ার | তবে এ বছর বিশ্বভারতীতে হচ্ছে না বসন্ত উৎসব | বদলে বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে | এ বিষয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানান, “প্রথার নামে তান্ডব বন্ধের চেষ্টা করছি” | বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে আয়োজন করা হয়েছে বসন্ত বন্দনা | সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 3 মার্চ |
আগামী ৭ ই মার্চ দোলের দিনের পরিবর্তে 3 মার্চ রঙের উৎসবে মাতবে বিশ্বভারতী । তবে বসন্ত উৎসব নয় | এর পোশাকি নাম রাখা হয়েছে বসন্ত বন্দনা | কিন্তু সেখানে শুধুমাত্র পড়ুয়া কর্মী এবং অধ্যাপক এর মধ্যে পরিসর সীমিত রাখা হয়েছে । অর্থাৎ এ বছর পরিস্থিতির স্বাভাবিক থাকলেও ঘরোয়া ভাবেই বসন্ত বন্দনা উদযাপন করবে বিশ্বভারতী ।

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম