প্রতিবারের মতো এ বছরও সরস্বতী পুজোর আনন্দে মেতেছেন টলিপাড়ার সমস্ত তারকারা | নাচের স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সরস্বতী পুজোয় আনন্দ উপভোগ করতে দেখা গেল টলি পারার তারকা ঋতুপর্ণা সেনগুপ্তকে |
অন্যদিকে বাগদেবীর আরাধনা মাতলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি | ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বাকদেবীর আরাধনা করতে দেখা গেল শুভশ্রী কে | এই দিন সরস্বতী পুজোতে নিমন্ত্রিত ছিলেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা |
পাশাপাশি প্রজাপতির সাফল্যের পর সরস্বতী পুজোর দিন প্রযোজক অতনু রায়চৌধুরীর অফিসে সামিল হয়েছিলেন অভিজিৎ সেন, মমতা শংকর ও কনীনিকা বন্দ্যোপাধ্যায় । নিজের বাড়িতে হলুদ শাড়ি পড়ে সরস্বতী দেবীর আরাধনায় দেখা গেল কোয়েল মল্লিককেও |

More Stories
শুটিং ফ্লোরে দীপিকা, নেই মাতৃত্বকালীন ছুটি
স্ত্রী গৌরী খানের জন্য প্রেমের নির্দশন তৈরি করলেন কিং খান
পেটানো চেহারা, আপাদমস্তক কালো পোশাক নতুন লুকে সালমান খান