চলতি সপ্তাহ থেকে উধাও শীত | কলকাতা সংলগ্ন এলাকায় কার্যত শীতের দেখা নেই | উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা | বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট রয়েছে সকালেও রাতে | হালকা শীতের আমেজ থাকলেও পুনরায় শীত পড়ার কোন সম্ভাবনা নেই |
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী দুই থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়বে | আগামী সপ্তাহ পর্যন্ত উষ্ণতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে | তবে উপকূলের জেলাগুলিতে সামান্য কুয়াশার সম্ভাবনা রয়েছে | কলকাতায় দিনের বেলা শীতের আমেজ পাওয়া যাবে না | আজ সকালে ঘন কুয়াশা চাদরে ঢাকা ছিল কলকাতার সহ দক্ষিণবঙ্গ |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 19.8 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম